জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
সকল মানুষের মধ্যে একের অধিক স্বত্বা একই সঙ্গে কাজ করে। যেমন মানুষ স্বপ্নে নিজেকে দেখে। যে দেখছে সে এবং যাকে দেখছে সে একই। শুধু স্বত্বা আলাদা। তেমনি বাস্তবেও মানুষের একই সাথে একাধিক স্বত্বা কাজ করে।
সাধারণত দুটি স্বত্বা কাজ করে। যাকে আমরা অনেক সময় বাইরের মানুষ আর ভিতরের মানুষ নামে অভিহিত করে থাকি। বাইরের মানুষকে দেখে সবসময় ভিতরের মানুষকে চেনা যায় না। ভিতরের মানুষ বাইরের মানুষকে পরিচালনা করবে এটা কাম্য। কিন্তু যদি দেখা যায় বাইরের মানুষ ভিতরের মানুষকে পরিচালনা করছে তবেই ব্যাখাত ঘটে। বাইরের মানুষ যদি ভিতরের মানুষকে বুঝতে না পারে তবে সমস্যা।
মানুষ অন্তর্মুখী হলে ভিতরের মানুষের প্রভাব বেড়ে যায়, তখন সে বাইরের মানুষটাকে পরিচালিত করে। কিন্তু যদি তার বহির্মুখী স্বভাব হয়, তবে বাইরের মানুষ ভিতরের মানুষকে চালাতে চায়। তখন বিপত্তি ঘটে। দুই মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুঃখের উৎপত্তি হয়। শোকের উৎপত্তি হয়।