আয় কে যাবি হরিচাঁদের আনন্দ মেলায়
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
আয় কে যাবি হরিচাঁদের আনন্দ মেলায়
৮২ নং গানঃ তাল-ঠুংরী
আয় কে যাবি হরিচাঁদের আনন্দ মেলায়, ভব পারের ভেলায়।
আমরা এমন ত আর দেখি নাইরে, নামে প্রেমে জগত মাতায়।
এল অদ্বৈত তারকনাথ উর্দ্ধরেতা লয়ে সীতা মায়।
এল নিত্যানন্দ মহানন্দ, অজ্ঞানান্ধে আনন্দ বিলায়।
নাচে শ্রীহরি পাল, মদন গোপাল, ধুলায় পড়ে গড়াগড়ি যায়।
মিশে রাজা প্রজা সিংহ অজা, পাগলচাঁদের আনন্দ বাড়ায়।
যত অন্ধ খোঁড়া কানা বোবা, দেখে শুনে নাচে হাসে গায়।
মেলায় গেলে পরে শ্রদ্ধা করে, অমনি তাহার ভব সাগর শুকায়।
পেয়ে চেতন গুরু, কল্পতরু, অধম হরে মায়া ঘুমে রয়।
--------- হরিবর সরকার