সাধে কি গৌর বলি সই, মনে ‘ত বোঝে না বেঝে না
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
সাধে কি গৌর বলি সই, মনে ‘ত বোঝে না বেঝে না
৩৭ নং গানঃ তাল-গড়খেমটা
সাধে কি গৌর বলি সই, মনে ‘ত বোঝে না বেঝে না।
আমার প্রাণ কাঁদে চাঁদ গৌর বলে প্রাণে ধৈর্য মানে না।।
সইরে পুড়ে গৌর প্রেমের পোড়া
আমি পোড়ায় পোড়ায় হলেম পোড়া
তবু পোড়া মন ‘ত বোঝে না গো (২)
গৌর প্রেমের পোড়া বিনে, আর কি ভাল আছে বল না।।
আমার প্রাণ কাঁদে চাঁদ গৌর লাগি,
গৌর না হয় যদি দুঃখের ভাগী,
অভাগীর দায় কি বল না গো।
আমার যায় যাবে প্রাণ গৌর বলে, পড়ে মরব ফিরব না।।
আমার প্রাণ গৌরের মনের মত,
সইরে যদি আমার মন না হত
তবে মন চুরি করত না গো
আমার মন হল তার মনের মত, আমি তার কি হলেম না।।
আমার মন চুরি করে চোরা,
সইরে যদি গৌর না দেয় ধরা,
তবে কি করব বল না গো
আমার মন চুরি করে সে ও কি আমায় মনে করবে না।।
গোঁসাই গোলকচাঁদ কয় আর হব কার,
মন প্রাণ নিল হরিচাঁদ আমার
দেখ প্রাণ রাখতে পারলেম না গো
নিজের কর্মদোষে প্রেমের মর্ম, তারক জানতে পারল না।।