জয় হরি শ্রীহরিচাঁদের জয়
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
জয় হরি শ্রীহরিচাঁদের জয়
৫ নং সংগীত
জয় হরি শ্রীহরিচাঁদের জয়।
জয় যশোমন্ত, রামকান্ত, অন্নপূর্ণা মাতার জয়।।
জয় শ্রীকৃষ্ণদাস, জয় শ্রীবৈষ্ণবদাস গৌরীদাসের জয়।
জয় স্বরূপচন্দ্র বিশ্বনাথ, ব্রজ নাটুর জয় জয়।।
জয় শ্রীগুরুচাঁদ হৃদয় আকাশে চাঁদ, হও এসে উদয়।
দিয়া পদারবিন্দ কৃপাসিদ্ধ, কৃপা কর কৃপাময়।।
জয় শ্রীগোলকচাঁদ জয় শ্রীবদনচাঁদ রাম ভরতের জয়।
জয় লোচনচন্দ্র শ্রীগোবিন্দ হীরামনের জয় জয়।।
জয় শ্রীদশরথ, হরিচাঁদের ভক্ত, মৃত্যুঞ্জয়ের জয়।
জয় তারকচন্দ্র, মহানন্দ, রামচরণ ক্ষেপার জয় জয়।।
শ্রীহরি ভক্তগণ, বন্দি সবার চরণ, আনন্দ হৃদয়।
এবার দয়া করি, দয়াল হরি, রেখ মোরে রাঙ্গা পায়।।