জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
হে ঠাকুর! হে হরিচাঁদ! হে দয়াল!
তব কৃপাবিন্দু বরিষণে
মম হৃদি কুঞ্জবনে
ফুটিয়াছে যেই পুষ্পরাজি।
ক'টি তার তুলে নিয়ে
রহিয়াছি দাঁড়াইয়ে
শ্রীপদে অঞ্জলি দিতে আজি।।
এ ক্ষুদ্র অঞ্জলি মম
লহ তুমি প্রিয়তম
সার্থক হউক এ জীবন।
বাহ্যস্মৃতি ভুলে গিয়ে
তোমা গত চিত্ত হয়ে
যেন সবে করয়ে কীর্তন।।
-- ক্ষীরোদ