জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
প্রভু, তোমার দয়ার নাই অবধি।
কত কৃপা করেছো তুমি, নিয়ে গেলাম জন্মাবধি,
না পাওয়া যে কিছুই নাই, স্বীকার না হয় এ হৃদি।
তবু, তোমার দয়ার নাই অবধি।
জ্বরা ব্যাধি মৃত্যু শোকে, ডাকি তোমায় অধীর হয়ে,
দুঃখ-ব্যাথা হরণ করে, মোহ বাঁধন দাও ঘুচায়ে।
নিয়ত প্রাণ টানাটানি, মায়ায় ভুলে সদাই কাঁদি।
তবু, তোমার দয়ার নাই অবধি।
তুমি মহাবিপদ নিবৃত্ত কর।
গুরু অপরাধে লঘু দণ্ড ধর।।
তৃষ্ণিত তাপিত শঙ্কিত চিত্তে, অভয় দানো প্রতিক্ষণে,
ঘোর তমসার বুক চিরিয়ে, আলোর ছটা আনো গগনে।
মোহ ফুলের মধু পিয়ে, বৃন্দাবন বেড়ায় কান্দি।
তবু, তোমার দয়ার নাই অবধি।
০৯-০১-২০১৯