স্বার্থ ত্যাগী অনুরাগী হওরে মন
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
স্বার্থ ত্যাগী অনুরাগী হওরে মন
৭৮ নং সঙ্গীত
তাল -ঠুংরী
স্বার্থ ত্যাগী অনুরাগী হওরে মন।
নিস্বার্থ নগরে যাবি, পাবি রূপের দরশন।।
নিস্বার্থ নগরে যাবি, কত যে আনন্দ পাবি;
প্রেমানন্দে সুখে রবি, মিলবে গুরু পরম ধন।।
স্বার্থময় সংসারে এসে, মত্ত হলি অর্থের বশে;
মায়া পিশাচী এসে, স্বহস্তে করল বন্ধন।।
দেখে শুনে হয় না জ্ঞান, করছ অভিমান সুরাপান;
প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, দিবা নিশি করছ ভক্ষণ।।
পুন্য মুক্তি ভোগ অভিলাষ, ছাড়রে কামিনীর কুরস;
অতি সরস নাম সুধা রস, সদায় করো আস্বদন।।
মহানন্দ উচৈঃস্বরে, ডেকে বলে অশ্বিনীরে,
এমন প্রেম ভক্তি রস নিলিনারে, ভবে আলি অকারণ।।