বন্দনা
বন্দনা
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
জয় জয় হরিচাঁদ ক্ষীরোদ ঈশ্বর।
জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড যাঁহার।।
জয় মহাকাল গুরুচাঁদ গুণমণি।
জয় সত্যভামা দেবী জগত জননী।।
জয় প্রভু পুত্র দেব শ্রীশশী ভূষণ।
রূপে গুণে তুল্য যাঁর মিলে না কখন।।
জয় শ্রীপ্রমথচাঁদ জগত কল্যাণ।
উঠুক নিখিল বিশ্বে তব জয়গান।।
জয় শ্রীতারকচাঁদ কবি শিরোমণি।
“হরিলীলামৃত” রচি’ মাতা’লে অবনী।।
তোমার গুণের কথা কহনে না যায়।
তব গুণে বাধ্য সদা হরি রসময়।।
জয় শ্রীগোপালচাঁদ অপার মহিমা।
দেবে নাহি পারে, নরে কিবা দিবে সীমা।।
তব করুণায় নাথ আছি ধরা ‘পরে।
হরি-গুরুচাঁদ তত্ত্ব শিখালে সবারে।।
বিপিন যাদব জয় নকুলের জয়।
দীন মহানন্দ যাচে শ্রীপদ আশ্রয়।।
শ্রীহরির ভক্ত পদে করি শির নত।
মনের বাসনা রচি শ্রীগুরু-চরিত।।
“গুরু-কৃপাহি কেবলং”- সেই মাত্র বল।
পুরিলে মনের সাধ জনম সফল।।