জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
জয় জয় জয় প্রেমের আশ্রয়
মতুয়া ভক্ত বৃন্দ।
আজি অবেলায় তোমাদের পায়
কৃপা যাচে মহানন্দ।।
শ্রীগুরু চরিত আমিয়-পুরিত
পতিত তারণ কারী।
সেই লীলা গীতি অপূর্ব ভারতী
আমি কি বর্ণিতে পারি?
তবে যে ভরসা মনে করি আশা
প্রাণেতে পিয়াসা রাখি।
যদি কৃপা করি মম শিরোপরি
চরণ তরণী দেখি।।
অপার সাগর হ’তে পারি পার
হরি ভক্ত কৃপা গুণে।
দন্তে তৃণ ধরি দুটি কর জুড়ি
দন্ডবৎ সে চরণে।।
ভক্ত কৃপাজোরে ভক্তিহীন নরে
ভক্তাধীনে পায় বুকে।
ওহে ভক্ত গণ দিয়ে শ্রীচরণ
রক্ষহে রক্ষহে মো’রে।।
প্রভু গুরুচাঁদ ফুল্ল কোকনদ
মকরন্দ খায় ভক্ত।
লোভে পাপ এসে ঘটা’ল বিদিশে
প্রেমে নহি অনুরক্ত।।
করুণা করিয়া কৃপাডোর দিয়া
চরণে রাখহে বান্ধি।
তোমাদের কাজ কর সবে আজ
আমি নাহি জানি সন্ধি।।