শ্রীশ্রী হরিচাদেঁর দ্বাদশ আজ্ঞা (পদ্য)
শ্রীশ্রী হরিচাদেঁর দ্বাদশ আজ্ঞা (পদ্য)
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
শ্রীভগবান চন্দ্র বিশ্বাস
1- সদা সত্য বলো, সৎ পথে চলো, সত্যের করো সাধন।
2- পর নারী প্রতি, রাখিও ভকতি, জননী তুল্য ধারণা।।
3- মাতা পিতা গুরু, তথা হ'তে শুরু, করিবে ভক্তি শিক্ষা ।
4- জগতের জীবে, প্রেম আচরিবে, লইবে প্রেমেতে দীক্ষা ।।
5- জাতি ভেদ জ্ঞান, জানিও অজ্ঞান, সাধুজনে হবে নত।
6- সাধনার বলে, ষড় রিপু দলে, সবে কর বশীভূত ।।
7- পর ধর্ম প্রতি, সম অনুভূতি, প্রকাশিতে নিও শিক্ষা ।
8- বহিরঙ্গ শোভা, নহে মনোলোভা, হৃদয়ে ধর্মের দীক্ষা ।।
9- কাজ ক'রো হাতে, হরিনাম সাথে, মুখে জপ ত্যজি লাজ।
10- করো ঘরে ঘরে, হৃদয় বাহিরে, হরি মন্দিরের কাজ।।
11- প্রতি দিবসেতে, হরি প্রেমে মেতে, প্রার্থনা করিও সবে।
12- জগৎ ঈশ্বরে, আত্মদান করে, চির ধন্য হয়ে র'বে।।